বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দিলো দুর্বৃত্তরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক পবার হরিপুরে রাস্তার কাজে অনিয়ম পেলেন উপজেলা প্রকৌশলী রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে গভীর রাতে পেট্রোল বোমা হামলা, ভাঙল জানালার কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দিলো দুর্বৃত্তরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কথিত বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) লকডাউনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা সারাদেশের ন্যায় রাজশাহীতেও নাশকতা করেছে। গভীর রাতে তারা এই ধরনের নাশকতা করে পালিয়ে যায়। তারা মুখোশ পরে এই ধরনের নাশকতা করছে বলে অনেকেই বলেন। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে রাজশাহীতে বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এবিষয়ে শাহ মখদুম থানা পুলিশ জানিয়েছে, নগরীর শাহমখদুম থানা এলাকার, নওদাপাড়া ট্রাক টার্মিনাল এর বিআরটিসি বাস ডিপোতে একটি নন এসি বাসে রাত ৩টার দিকে আগুন দেয়া হয়। এতে নন এসি বাসটির সবগুলো আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের শিখায় পাশে থাকা আরও একটি বিআরটিসি এসি বাসের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা বাসে আগুন দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দায়িত্বরত নাইট গার্ড সহ স্থানীয়রা জানায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আগুন নিভিয়ে ফেলে।


এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলাধীন চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনের বাগমারী গ্রামের রেল লাইনের ওপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা। এসময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেন সেখানে আটকা পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে এবং লাল নিশানা সরিয়ে দেয়। পরবর্তীতে ৩০ মিনিট পর দাঁড়িয়ে থাকা সিরাজগঞ্জ মেইল ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে রেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীন ব্যাংকের সামনে ৫টি অবিষ্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin