বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক পবার হরিপুরে রাস্তার কাজে অনিয়ম পেলেন উপজেলা প্রকৌশলী রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে গভীর রাতে পেট্রোল বোমা হামলা, ভাঙল জানালার কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অরাজকতার বিরুদ্ধে বুধবার বিকেল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে রাবি শাখা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিবহন মার্কেট থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ করেন। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তা কোনভাবেই মেনে নেয়া হবেনা। এই অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার দোসররা বিগত সতের বছর বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। খুনি হাসিনা দেশের লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা, গুম ও খুন করে হাজার মায়ের বুক খালি করেছে। ফ্যাসিস্ট হাসিনা হাজার হাজার স্ত্রীকে বিধবা এবং হাজার সন্তানদের এতিম করে ভারতে পালিয়ে বসে আছে।

তিনি আরো বলেন, ভারতে বসে খুনি হাসিনা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় এবং কিভাবে হাজার হাজার কোটি টাকা আবারও লুটপাট করা যায়, সেই নীল নকশা করছে। তার পিতা শেখ মুজিবুর রহমান অতিতে এ দেশের মানুষকে নির্মমভাবে অত্যাচার ও নির্যাতন করেছিলেন। দেশের মানুষের মধ্যে বৈষম্য করেছিলো। শেখ হাসিনাও একই কর্মকান্ড করে গেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে থেকে দেশের কিছু টোকাইকে দিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে দেশে সন্ত্রাসী কর্মকান্ড করাচ্ছে। হাসিনার এই ষড়যন্ত্র ও হুংকার আর বাংলাদেশেল মানুষ ভয় পায়না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে বাঁশের লাঠি তৈরী করে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ ও ২০২৪ সালে এই বাঁশের লাটি দিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা ফেইজ বুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি সমর্থন জানিয়ে নানা ধরনের স্ট্যাটাস দিচ্ছে। সে সকল তথ্য ছাত্রদলের নিকট আছে। এ নিয়ে কোন প্রকার ইন্ধনের যদি সত্যতা পাওয়া যায় তাহলে সেই সকল শিক্ষক ও কর্মকর্তাদের আর কোন প্রকার ক্লাস এবং কার্যক্রম পরিচালিত করতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি।

তিনি আরো বলেন, যে সকল শিক্ষক ও কর্মকর্তারা ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছে এবং ফেইজবুকসহ নানা সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে এরজন্য যদি দেশে কোন প্রকার অরাজকার সৃষ্টি হয় এর দ্বায়ভার ঐ সকল শিক্ষক এবং কর্মকর্তাদের নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। নিষিদ্ধ ঘোষিত হাসিনার দোসররা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চায় বা অরাজকতা সৃষ্টি করতে চায় ছাত্রদল কোনভাবেই তাদের ছাড় দেবেনা বলে হুঁমিয়ারী দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ ও মেহেদি হাসানসহ বিভিন্ন হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin