বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক পবার হরিপুরে রাস্তার কাজে অনিয়ম পেলেন উপজেলা প্রকৌশলী রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে গভীর রাতে পেট্রোল বোমা হামলা, ভাঙল জানালার কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেশ কিছুদিন ধরে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে চোরাগুপ্তা হামলা, বিভিন্ন অফিসে ও যানবাহনে হামালা এবং অগ্নিসংযোগসহ কয়েক ধরে গোপালগঞ্জে নারকীর তান্ডব করে আসছে। সেইসাথে রাজশাহীতেও রাতের অন্ধকারে বিএনপি ও তার দলীয় কার্যালয়ে হামরা এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগ করেছে। শুধু তাইনয় মোহনপুর থানার অফিসার ইনচার্জকে এক ছাত্রলীগ নেতা প্রকাশ্যে হুমকী দিয়েছে।
পরিকল্পিত এসব সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি ও সহ-ক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের লোকজন দেশে অরাজকতা করার চেষ্টা করছে। আর ভারতে বসে থেকে তাদের উস্কানী দিচ্ছে খুনি হাসিনা ও তার মন্ত্রীসভার সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ। এমন ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। আওয়ামীলীগের দোসরদের হুঁশিয়ারী দিয়ে তারা বলেন, রাজশাহীসহ সারা দেশে কোন প্রকার অরাজকতা, অগ্নিসন্ত্রাসসহ ধ্বংসাত্বক সকল কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে।
তারা আরো বলেন, বিএনপি সরকার এখনো ধর্য্যধারণ করে আছে। কারণ বিএনপি জনগণের দল। বিএনপি কখনো হত্যা, গুম ও সন্ত্রাসে বিশ্বাস করেনা। এর জলন্ত প্রমান গোপালগঞ্জ। আওয়ামী লীগ ও তার দোসররা সন্ত্রাসী কার্যক্রম করলেও সরকার তাদেরকে কোনভাবেই হত্যা বা আহত করেনি। উপরোন্ত শান্ত মাথায় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃংখলাবাহিণীকে নির্দেশনা দিয়েছেন। তার মানে এই নয় সরকার ও বিএনপি দুর্বল। দেশবাসীসহ সারা পৃথিবী এটা দেখেছে এবং বাংলাদেশর সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, যুবদল ছাত্রদল ও মহিলাদল বিএনপির সাথে থেকে দীর্ঘ সতের বছর ধরে যেভাবে আন্দোলন সংগ্রাম করে করেছে। আগামীতেও সেভাবে পাশে থেকে কাজ করে যাবে। সেইসাথে খুনি হাসিনার দোসরকে যেখানেও পাওয়া যাবে সেখানেই আটক করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য যুবদলকে আহ্বান জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin