নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন(ইনসাব) এর অন্তরভূক্ত দূর্ঘটনা কবলীত হয়ে মৃত্যবরণকারী শ্রমিক এর পরিবারের হাতে ভবন মালিক ও প্রধান মিস্তির পক্ষ থেকে নগদ সাড়ে তিন লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেয়া হয়। সেইসাথে কন্যার বিয়ে এবং চিকিৎসার জন্য ইনসাব এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। ইনসাব এর আয়োজনে শনিবার সন্ধ্যায় সপুরাস্থ নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ শ্রমিক এবং নিহত শ্রমিকের পরিবারের হাতে তুলে দেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ সময়ে তিনি দূর্ঘটনাকবলীত হয়ে শ্রমিকের মৃত্যুর জন্য দু:খ প্রকাশ করে বলেন, কোন শ্রমিক ভবনে কাজ করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে ঐ ভবন মালিকের নিকট হতে টাকা না নিয়ে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া দরকার। এটা হলে ভবিষ্যতে ভবন মালিকগণ শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, ভবন নির্মাণে আরডিএ থেকে প্ল্যান দেয়ার সময় নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে দেখা হবে। ইনসাব এই কার্যক্রম অত্যন্ত প্রসংশণীয় উল্লেখ করে তিনি এর অংশিদার হতে চান বলে জানান।
ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব জেলা শাখার সহ-সভাপতি হুমায়ন রেজা জেনু, কার্যকরি সভাপতি নাসির আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবীর হোসেন, অর্থ সম্পাদক মুকুল হোসেন ও দপ্তর সম্পাদক মুন্তাজ আলীসহ ইনসাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ।