রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বারবার প্রেমে ব্যর্থ, এখনই জানুন সম্পর্ক মজবুত করার উপায়

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে
বারবার প্রেমে ব্যর্থ, এখনই জানুন সম্পর্ক মজবুত করার উপায়

এস. আর. ডেস্ক : প্রেমে পড়তে সবার কাছেই ভালো লাগে, আর প্রেম করতেও তাই। প্রতিটি মানুষই চায় প্রেম করতে। তবে সবার ক্ষেত্রে কি সেই প্রেম টিকে উঠে? এমন অনেকেই আছেন যাদের প্রেম হয়ে উঠলেও তা দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্কে বিচ্ছেদ হলে হয়তো নির্দিষ্ট একটি কারণ বের করার চেষ্টা করা হয়। কিন্তু সেই কারণটি কতটা যৌক্তিক, এর পেছনেও কোনো কারণ রয়েছে কিনা, কিংবা কেনোই বা বারবার এমনটা হচ্ছে তা কী কখনো জানতে চেয়েছেন?

বারবার প্রেম বা সম্পর্কে বিচ্ছেদ হলে কিভাবে সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং এর সমাধান করবেন কিভাবে তা এবার তুলে ধরা হলো-

সঙ্গীর প্রতি যদি কোনো বিশ্বাস বা ভরসা রাখতে না পারেন তাহলে তাকে ঘন ঘন সন্দেহ করা স্বাভাবিক। এছাড়াও সময়-অসময়ে তাকে একের পর এক প্রশ্ন করলে তার মনে দ্বিধা জাগবে। কেনোই বা আপনি তাকে এভাবে সময়-অসময়ে প্রশ্ন করেন, এটা বিপরীত মানুষটি বুঝতে পারলে আপনার সঙ্গে সম্পর্ক আর ধরে রাখবে না। সন্দেহ নিয়ে কখনো সম্পর্ক গড়া যায় না। এখনই নিজেকে শুধরে নিন।

বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। আবেগকে গুরুত্ব দিয়ে অন্যদের মতো বিপরীত মানুষটির কাছ থেকে ক’দিন পর পর শপিং করা, ঘুরে বেড়ানো, বিভিন্ন দিবসে গিফট নেয়া ইত্যাদির মতো অভ্যাসগুলো পরিবর্তন করুন। সত্যিকার অর্থেই যদি ভালোবাসেন তাহলে কখনো নিজ অর্ধাঙ্গিনীর অর্থ এভাবে খরচ করার অর্থ দাঁড়ায় না। বরং ভবিষ্যতে কিভাবে দুজন সংসার সাজাবেন সেই পরিকল্পনা করে অর্থ সঞ্চয় করুন।

চাহিদা কমিয়ে ফেলুন। প্রয়োজন ছাড়া কখনো কোনো জিনিস নয়। মনে রাখবেন, বিলাসীতায় সাময়িক সুখ বা অন্যের সামনে নিজেকে উপস্থাপন করা যায়। দিন শেষে রাতে বা ভবিষ্যতে কেউ পাশে দাঁড়াবে না। স্বপ্ন ও চাওয়া থাকবে, এটা স্বাভাবিক। তবে সেই স্বপ্ন যেন আকাশ ছোঁয়া বা মাত্রাতিরিক্ত না হয়। বিপরীত মানুষটির কথা ভেবে কিংবা নিজেদের আয়ের কথা ভেবে তবেই স্বপ্ন নিয়ে ভাববেন। এমন অনেকে আছেন যারা প্রেম-ভালোবাসার অভিনয় করে শুধুই সঙ্গীর অর্থ ব্যয় করেন।

কখনো বিপরীত মানুষকে নিয়ন্ত্রণে রাখতে চাইবেন না। প্রতিটি মানুষেরই নিজ স্বাধীনতা রয়েছে। বিপরীত মানুষটির ভুল-ত্রুটি থাকলে তাকে ধরিয়ে দিবেন। দুজন একসেঙ্গে পরামর্শ নিবেন, দেখবেন সম্পর্ক অনেক মজবুত হয়েছে এবং সংসার জীবন হবে অনেক সুন্দর। সূত্র : কলকাতা ২৪৭

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin