শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি পূজা মন্ডপকে রাসিক মেয়রের অনুদান প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৭২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ৭৪টি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে নগর ভবনে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উদাহরণ স্থাপন করেছে। তিনি আরো বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মহানগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হলো। বিগত বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্বীপনায় সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin