নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ আব্দুল মান্নান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাজদার রহমান সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সকলের শিক্ষা গুরু আলহাজ্ব হানিফ চৌধুরী, ৩ নং দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সরকারের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীন আলম, সিসিবিভিওর প্রতিনিধি নিরাবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌশ আলী। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী তাদের প্রিয় শিক্ষককে র্যালী কওে বাড়িতে পৌছে দেন।