সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

নতুন কুড়ি ২০২৬ মার্শাল আর্ট বিভাগে রাজশাহী জেলা চ্যাম্পিয়ান

  • প্রকাশ সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে
Salahuddin1971

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতে নতুন কুড়ি ২০২৬ মার্শাল আর্ট প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সের রাজশাহী বিভাগের ৮টি জেলার ছেলে মেয়েরা অংশ নেয়। খেলাটি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা জিমনেসিয়ামে অনুষ্ঠিত। এতে মার্শাল আর্ট বিভাগে রাজশাহী জেলা ৮টি স্বর্ণ পদক পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ৬টি স্বর্ণপদক পেয়ে রানারআপ হয়েছে চাপাইনবাবগঞ্জ।

বুধবার সকালে খেলা শুরু হয়। মার্শাল আট প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সদস্য সচিব মোজাম্মেল হক মোজাম, সিনিয়র ক্রীড়াবিদ ও বিশিষ্ট সমাজ সেবক মুরাদুজ্জামান এলান উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিভিন্ন জেলা থেকে আগত খোলায়াড়বৃন্দকে উৎসাহ প্রদান করেন।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন বাচ্চুর সার্বিক দিক নির্দেশনায় খেলায় বাংলাদেশ কারাতে ফেডারেশন, তায়কোয়ানদো ফেডারেশন, উসু ফেডারেশন ও জুডো ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ রেফারিবৃন্দ খেলা পরিচালনা করেন।

মার্শাল আর্ট বিভাগে রাজশাহী জেলা চ্যাম্পিয়ান হওয়ায় বিভিন্ন ক্লাব, সংগঠন খোলায়াড়বৃন্দকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin