বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

নারী বিপিএল শুরুর ঘোষণা বিসিবির

  • প্রকাশ সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার দেখা হয়েছে
নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি

এস. আর. ডেস্ক: দেশের নারী ক্রিকেটারদের বিপিএল নিয়ে এতদিন ছিল আশ্বাসের কথা। তবে এবার চূড়ান্ত ঘোষণাই দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।

নারীদের আইপিএল, নারীদের বিগ ব্যাশ। এছাড়া দ্য হান্ড্রেডেও নারীদের জন্য আলাদা টুর্নামেন্ট। এবার বাংলাদেশও নিয়ে আসছে নারীদের বিপিএল।

আজ ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নারীদের বিপিএল চালুর ঘোষণা দিয়েছে বিসিবি। প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে প্লেয়ারদের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ার আনার সুযোগ তো থাকছেই।

নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।

সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin