বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের মোহনপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করলেন এমপি মিলন বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে দশ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আপস এর বৃক্ষরোপণ পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি, স্বস্তিতে প্রান্তিক খামারিরা প্রত্যেকের সমন্বয়ে পবাকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে: এমপি মিলন নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন বেগম জিয়ার নারী জাগরনের ভূমিকা কোন অংশে কম নয়, রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে: এমপি মিলন

নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাড়িতে স্বজনদের ভিড়। সন্তান হারানোর বেদনায় নির্বাক হয়ে আছেন বাবা-মা ও পরিবারের সদস্যরা। কয়েক দিন আগেও যে বাড়িতে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা ছিল, সেখানে এখন তাঁর স্মৃতি ঘিরেই শোকের আবহ। চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুতে পবার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোক। রোববার সকালে সেই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বাড়িতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় এমপি নিহত তাসনিম রিফাতের বাবা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেন। ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া বাবাকে সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ ছাড়াও তিনি রিফাদের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার সার্বিক খোঁজখবর নেন।পরে রিফাতের বাবা, ভাই, দলীয় নেতৃবৃন্দ, রিফাতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় এমপি মিলন বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাসনিম রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যই গভীর শোকের।” তিনি আরও বলেন, “সন্তান হারানোর কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রিফাতের বাবার এই শোক আমরা ভাগ করে নিতে না পারলেও তাঁদের পাশে আছি—এটাই আমাদের দায়িত্ব। তাসনিম রিফাতসহ নিহত সেনাসদস্যদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করছি।”

এ সময়ে জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম ও কুতুব উদ্দিন বাদশা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুজন সেনাসদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin