রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভালোবাসার মানুষটি কী স্বার্থপর, বুঝবেন কিভাবে?

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭৫০ বার দেখা হয়েছে
ভালোবাসার মানুষটি কী স্বার্থপর, বুঝবেন কিভাবে

এস. আর. ডেস্ক : একটি সম্পর্কে দুজন মানুষ থাকে। দুজন মানুষের স্বভাব-বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না। তারপরও কিছু ছাড় দেয়া ও মেনে নেয়ার মাধ্যমেই এগিয়ে চলে একটি সুসম্পর্ক। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি সম্পর্কে কোনো একজন স্বার্থপর হয়ে থাকে। তবে সেটা বুঝবেন কিভাবে সঙ্গী স্বার্থপর?

সাধারণত স্বার্থপর মানুষদের সঙ্গে পথ চলা খুবই কঠিন। এ কথা সকলেই জানেন ও মানেন। এরমধ্যেই কখনো খেয়াল থাকে কি, নিজে স্বার্থপরের মতো আচরণ করছেন কিনা? শুধু সঙ্গীর উপর দৃষ্টি না রেখে কখনো নিজের আচরণেও খেয়াল রাখতে হয়। এসবের উপরই নির্ভর করে সম্পর্ক কতটা মজবুত হবে। এবার তাহলে ভালোবাসার মানুষ স্বার্থপর কিনা বোঝার উপায় তুলে ধরা হলো-

সবসময় সবকিছু নিজের পছন্দমতো চাওয়া। অনেকেই আছেন এমনটা হয়ে থাকে। নিজের যা পছন্দ সেটাই চাই। সঙ্গীরও যে পছন্দ থাকতে পারে সেদিকে কোনো খেয়ালই থাকে না।

কোনো আবদার পূরণ বা নিজের সঙ্গে বিপরীত মানুষটির একটু পার্থক্য হলেই কথা বলা বন্ধ করা। সবসময় নিজেকে বেশি গুরুত্ব মনে করা। সম্পর্কে এক তরফা আবদার ও নিয়ন্ত্রণ করার মতো স্বভাব থাকলে তা কখনোই সম্পর্ককে ভালো দিকে নেয় না। বরং বিপরীতে এর ফল খারাপ হয়।

নিজেকে সবসময় সঠিক মনে করা। বিপরীত মানুষের মতামতকে অবজ্ঞা করে নিজের ইচ্ছামত কাজ করা। এমন কী ভালোবাসার দুর্বলতার সুযোগে কিঞ্চিৎ পরিমাণ এদিক-সেদিক হলেই সম্পর্ক বিচ্ছেদ করার কথা বলেন। সঙ্গীর স্বভাব এরকম হলে তাহলে সেই সম্পর্ক এখনই শেষ করে দেয়া উচিত। সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin