সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

মাদক কারবারীদের দৌরাত্বে অতিষ্ট নগরবাসী

  • প্রকাশ সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। রাজশাহীর প্রায় সকল স্থানেই এক প্রকার প্রকাশ্যেই চলছে। মাদক কারবারীরা এটাকে হালাল ব্যবসা মনে করে দিনরাত ব্যবসা করে যাচ্ছে। সব স্থানেই ধুমধামে চলছে ইয়াবার ব্যবসা। এমন দৃশ্য প্রতিদিন দেখা যায়। এর মধ্যে রাজশাহী ৬নং ওয়ার্ড বাকীর মোড়, হরিজন পল্লি ও রেললাইন এলাকাসহ অলি-গলিতে প্রকাশ্যে চলছে ইয়াবার ব্যবসা। আর ইয়াবার কাস্টমার বয়স্ক থেকে শুরু করে ১০ থেকে ১২ বছরের শিশুরাও। এই শিশুরা প্রকাশ্যে ইয়াবা ক্রয় করছে। কিন্তু কেউ দেখা বা বাধা দেয়ার নাই।

এই মাদক কারবারীরা শুধু সমাজ নয়, তারা দেশের শত্রু। এরা হচ্ছে সব থেকে বেশী নরঘাদক। কারন এরা প্রতিটি সংসারকে নষ্ট করছে। সেইসাথে দেশের যুব সমাজকে ধ্বংশের মধ্যে ফেলে দিচ্ছে। শুধু তাইনয় দেশের মেধাকে তারা বিনষ্ট করে চলছে। এমনটা চলতে থাকলে আগামীতে এ দেশের হাল ধরারমত মেধাবী থাকবেনা বলে আসংখ্যা করছেন বিশিষ্টজনরা।

নগরীরর ৬নং ওয়ার্ডের একাধিক ব্যক্তি নাম প্রকাশ করার না শর্তে বলেন, বাকীর মোড় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উত্তর পার্শে রেললাইন পর্যন্ত নির্দিধায় দিনরাত ইয়াবার ব্যবসা চলছে। প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে তারা। রিক্সা ওয়ালা থেকে শুরু করে সব ধরনের কাস্টমার এসে দাঁড়াতেই দুই আঙ্গুলের মধ্যে করে ইয়াবা নিয়ে এসে প্রকাশ্যে রাস্তার উপরেই প্রদান করছে। জনগণ এতে বিরক্ত প্রকাশ করলেও এই সিন্ডিকেটের ভয়ে মুখ খুলছেনা। এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন অভিযান করতে দেখা যায়না বলে উল্লেখ করেন তারা। এই মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে যুব সমাজকে বাঁচানোর দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin