সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

শিশু রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন এবং নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসির রায় কার্যকর করতে হবে। নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই এ ধরনের অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে।”

তারা আরও বলেন, “অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে তা অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। ধর্ষকরা যদি বিচারহীনতার সুযোগ পায়, তবে সমাজ থেকে কখনোই অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ন্যায্য বিচারই এখন সাধারণ মানুষের একমাত্র দাবি।”

‘এই দেশ আমার-আপনার, তাই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করে ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে’ এমন আহ্বান জানিয়ে বক্তারা প্রশাসনের কাছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আব্দুস ছামাদ, প্রথম আলো’র রাজশাহী প্রতিনিধি সাংবাদিক আজাদ, আবুল কালাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোস্তাফিজ গনি এবং জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী আলোরনি মৈত্র। এছাড়াও কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin