মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আরডিএ’র প্রতারক কর্মচারির শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেক : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এক কর্মচারীর বিরুদ্ধে চাকরির নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন হয়েছে। সোমবার আরডিএ ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগিরা। মানববন্ধনে আরডিএ কর্মচারি মিলন হোসেনের শাস্তি ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন তারা।
প্রতারণার শিকার নগরীর ১৯ নং ওয়ার্ডের হাজরা পুকুর ডাবতলার নিউ কলোনি এলাকার আতাউর রহমান খন্দকারের ছেলে ফয়সাল খন্দকার জানান, আরডিএর অফিস সহায়ক মিলন হোসেন প্রায় ২ বছর আগে আরডিএ এর কম্পিউটার অপারেটর পদে চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে দুই দফায় সাত লাখ টাকা নেয়। এর মধ্যে প্রথমে ছয় লক্ষ টাকা ও পরে এক লক্ষ টাকা।

টাকা নেয়ার সময় সিকিউরিটি হিসেবে অগ্রণী ব্যাংকের আরডিএ ভবন শাখার চেক দেয়। যার হিসাব নং- ০২০০০০৫২৬৭৯৩৮ এবং চেক নম্বর- ১৮৫০২৬১। কিন্তু এখন পর্যন্ত কোনো চাকুরি দেয়নি বা অর্থও ফেরত দেয়নি। একইভাবে চাকরি দেয়ার নামে আরও তিনজনের কাছে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানান তিনি।
ফয়সাল আরও বলেন, আমি ফোন দিলে মিলন নানা অজুহাতে ও ছলচাতুরী করে আমাকে এড়িয়ে যায়। এছাড়াও বিভিন্নভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। এ সব বিষয় জানিয়ে গত বছরের ২৫ মে আরডিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করে তার বিরুদ্ধে ব্যবস্থা ও অর্থ ফেরত দেয়ার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু মিলনের বিরুদ্ধে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। এছাড়াও মিলনের বিরুদ্ধে সিএমএম আদালতে একটি মামলা চলমান রয়েছে।
তিনি বলেন, আমার একমাত্র জমি বিক্রয় করে আমি মিলন হোসেনকে টাকা দিয়েছি। যার জন্য আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্থ হতে হয়েছে। দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই ভুক্তভোগি।
এ ব্যাপারে বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ত আছি পরে কথা হবে বলে ফোন কেটে দেন মিলন হোসেন। এদিকে আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ বলেন, ‘চাকরির নামে টাকা আত্মসাত করার বিষয়ে সিএমএম আদালতে একটি মামলা চলমান রয়েছে। এছাড়াও এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।’

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin