রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৯৭৮ সালের এক সেপ্টেম্বর বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সে সময়ে দেশের উন্নয়নে ঊনিশ দফা প্রদান করেছিলেন। সেই ঊনিশ দফা এখন বিশ্বব্যাপি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।

কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে এই দল গঠিত হয়েছিল। এর মূল কারণ যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করতে সকল শ্রেণীর মানুষকে প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মধ্যে ছিল সততা, সততা এবং সততা। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নির্দলীয় ভাবে হবে। এই নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হবে। যাকে দল থেকে মনোনয়ন প্রদান করা হবে তার পক্ষেই সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন উল্লেখ করে তিনি আরো বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তারই দেখানো পথে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করেছিলেন। তিনি রান্নাঘর থেকে বেরিয়ে দেশের হাল ধরেছিলাম। বেগম জিয়ার দেখানো পথেই চলছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সার্বক্ষণিক দেশের উন্নয়ন নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে এই পৌরসভাবাসী ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে বানিয়েছেন সংসদ সদস্য, সে রকমই আগামী নির্বাচনে এই পৌরসভা থেকে থেকে বিএনপি মনোনীত মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত করবেন। এই পৌরসভাকে আধুনিকায়ন করতে পৌরসভায় মাল্টিপারপাস মার্কেট করা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হবে। সেই সাথে রাস্তাঘাট উন্নয়নসহ সকল স্থাপনায় আধুনিকতার ছাপ লাগানো হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কেশরহাটবাসী অতীতের ন্যায় আর ভুল করবে না। এই পৌরসভাকে এগিয়ে নিতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদান করা শুরু করেছে। আগামীতে পুরো বাংলাদেশে এই কার্ড সহ চিকিৎসা কার্ডও প্রদান করা হবে বলে জানান সংসদ সদস্য।

এদিকে বক্তব্যের পূর্বে কেশরহাট পৌর বাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে নেতাকর্মীবৃন্দ পৌর বাজার প্রদক্ষিণ করে কেশোরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ করেন। সেখানেই বক্তব্য রাখেন তিনি। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ছেলে আরাফাত রহমান কোকো, জুলাই শহীদবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দসহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন কেশরহাট পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য আবু হেনা কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপি সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, রাজশাহী জেলা বিএনপির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

আরো উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহ্বুব আলম বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আসলাম আলী মীর, কেশরহাট পৌর যুবদল আহ্বায়ক শাহীন আলম, সদস্য সচিব রেজাউল করিম রেজা, কেশরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, মোহনপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, শাকিবুল হাসান লিটন ও মোহাম্মদ আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin