সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ওয়ার্কার্স পার্টি নেতা রমজান আলী’র ইন্তেকাল

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য ও মতিহার থানা সভাপতি রমজান ইন্তেকাল করেছেন( ইন্না—-রাজিউন) । আজ সোমবার দুপুর ২টায় রাজশাহী নগরীর সিডিএম হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন তিনি। সোমবার ভোরবেলায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ রাত ১০টায় নগরীর তালাইমারী ফুলতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং ফুলতলা গোরস্থানে দাফন করা হয়।

এমপি বাদশার শোক
ওয়ার্কার্স পার্টির নেতা রমজান আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এক শোকবার্তায় তিনি বলেন, রমজান আলী শুধু ওয়ার্কার্স পার্টিরই নেতা ছিলেন না, তিনি ছিলেন মতিহার সবুজ চত্বরের নেতা। ছাত্রজীবন থেকে তিনি ত্যাগ তিতিক্ষা সহ্য করে রাজনীতি করেছেন। তিনি মতিহার এলাকার প্রাণ। মতিহার এলাকায় মৌলবাদীদের জন্যও হুমকি ছিলেন। তার মৃত্যু মতিহার এলাকার মানুষের এক অপূরণীয় ক্ষতি হলো। বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সংসদ সদস্য ।
আরও শোক
ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য ও মতিহার থানা কমিটির সভাপতি রমজান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। এছাড়াও শোক প্রকাশ করেছেন সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, অ্যাড. আবু সাঈদ, সাদরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম খান, আবদুল মতিন, নাজমুল কমির অপু, মিজানুর রহমান টুকু, মনিরুদ্দিন পান্না, বোয়ালিয়া থানা (পূর্ব) সাধারণ সম্পাদক সিতানাথ বণিক, বোয়ালিয়া থানা (পশ্চিম) শাহীন শেখ, কাশিয়াডাঙ্গা সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, মতিহার থানা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চন্দ্রিমা থানা সভাপতি শহীদ হোসেন শিশির, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাহিদ, যুবমৈত্রীর নগর সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অসিত পাল, ফেডারেশনের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, নারী মুক্তি সংসদ জেলা সভাপতি তসলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা শাহীনুর বেগম ও ছাত্রমৈত্রী সভাপতি ওহিদুর রহমান ওহিসহ, ওয়ার্কার্স পার্টির গণসংগঠন ও মতিহার থানার নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin