নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার রুয়েট ফ্লাইওভারের দক্ষিণ সাইডে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় দিকে রাজশাহী মহানগরীতে জাথীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ড. সিরাজুল ইসলাম ও তাঁর এগার বছরের ছেলেকে মেওে গুরুতর আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে নিয়ে পায়ে হেটে তিনি মেহেরচন্ডী নিজ বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
তিনি বলেন, দুইটি মোটর সাইকেলে করে পাঁচজন এসে কোন কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এবং তাঁর ছেলেকে বেদম মারপিট শুরু করে। এরপর তাঁর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত সন্ত্রাসীরা স্থান ত্যাগ কওে চলে যায়। মেরে রাস্তার উপরে ফেলে রেখে গেলে পথচারীরা দেখেতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন করেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা যেয়ে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। তারা উভয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
সিরাজুল ইসলাম একাধারে বোয়ালিয়া থানার জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব বলে জানা গেছে। এই ধরনের ঘটনা যেন আগামীতে আওয়ামী সন্ত্রাসীরা ঘটাতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে আরো টহল বাড়ানোর অনুরোধ করেন তিনি।