রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় দলিল লেখকদের কর্মবিরতী, ভোগান্তিতে সেবা গ্রহনকারীরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবায় দলিল লেখকদের হঠাৎ কর্মবিরতীর কারনে অমানবিক ভোগান্তিতে পড়েছেন শত শত জমি রেজিষ্ট্রি করতে আসা জনগণ। দূরদুরান্ত থেকে জমির দলিল করতে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, যা ইচ্ছা তাই করছে দলিল লেখনগণ। জমির দলিল করতে আসা বাবুসহ অন্যান্যরা বলেন, তারা তাদের বৃদ্ধ বাবা মা ও অন্যান্য নারীদের নিয়ে জমি রেজিষ্ট্রি করার জন্য দলিল করতে আসেন। এসে দেখেন পবা দলিল সমিতির সদস্যরা কর্মবিরতী করে বসে আছেন। দলিল লেখকরা যদি পূর্ব থেকে ঘোষনা দিতেন তাহলে তাদের এই কষ্ট পোহাতে হত না বলে জানান তারা।
দলিল লেখকদের মধ্যে থেকে একজন বলেন, তাদের মূল দাবী মূল দলিল ও সার্টিফাইড কপি সাত দিনের মধ্যে প্রদান করতে হবে। এছাড়াও সিরিয়াল অনুযায়ী দলিল রেজিষ্ট্রি করতে হবে। অনেক সময় সিয়িয়াল ভেঙ্গে সাব রেজিষ্টার দলিল রেজিষ্ট্রি করেন বলে অভিযোগ করেন।
এনিয়ে পবা উপজেলা সাব-রেজিষ্টার গুলশান আরা বেগম বলেন, এটা পবা দলিল লেখক সমিতির নিজের কোন্দল। তিনি নিয়মিত জমির দলিল রেজিষ্ট্রি করে যাচ্ছেন। বৃহস্পতিবারও তিনি অনেক দলিল রেজিষ্ট্রি করেছেন। সিরিয়াল ভাঙ্গা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক সময় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ নিজেদের দলিল রেজিষ্ট্রি করার কথা বলেন। এছাড়াও অনেক সময় ভিআইপি ব্যক্তি আসেন, তাদের এক-দুইটি দলিল রেজিষ্ট্রি ছাড়া নিয়মমাফিক দলিল রেজিষ্ট্রি করা হয়। কোন প্রকার অনিয়ম করা হয় না।

কর্মবিরতীর কারন জানতে চাইলে পবা সাব-রেজিষ্ট্রি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তারেক বলেন, বৃহস্পতিবার কোন কর্মবিরতি হয়নি বলে অস্বীকার করেন। দলিল লেখা এবং রেজিষ্ট্রি হয়েছে। তবে সেখানকার একাধিক দলিল লেখক কর্মবিরতীর কথা স্বীকার করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin