বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে “গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি এডভোকেট এনামূল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাকাব-এর চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা রাজশাহীর সভাপতি ড. প্রকৌশলী জাকির হোসেন খান, সুজন, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহাঃ কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন।

সভায় বক্তারা বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের নদ-নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার আদায়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতীয় ঐক্য, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin