বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মুখে ওড়না বেঁধে গৃহবধূকে ধর্ষণ

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১২১ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : সিলেটের বিমানবন্দর থানা এলাকায় এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন। ওড়না দিয়ে মুখ বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করে আমিনুর রহমান আমির নামের এক যুবক।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গৃহবধূ বিমানবন্দর থানায় আমির নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে গোয়াইনঘাট এলাকা থেকে বিমানবন্দর এলাকাস্থ পিত্রালয়ে এক সন্তানকে নিয়ে বেড়াতে আসেন গৃহবধূ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গৃহবধূর বাবা-মা তাকে বাসায় একা রেখে তার তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ধোপাগুলস্থ তাদের রেস্টুরেন্টে চলে যান। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গৃহবধূ প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরের ভেতরে এসে ঘরের দরজা বন্ধ করেন এবং বিছানায় যান।

এসময় আমিনুর রহমান আমির গৃহবধূকে বিছানার উপর ঝাপটে ধরে। তখন গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে আমির তার ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। রাত ৯টার দিকে গৃহবধূর বাবা-মা বাড়িতে এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে তখন আমির গৃহবধূকে ছেড়ে দিয়ে পিছনের দরজা খুলে পালিয়ে যায়। ভিকটিমের দরজা খুলতে দেরি হওয়ায় এবং পিছনের দরজা খোলার শব্দ পেয়ে তার বাবা-মা বিবাদী আমিরকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, গৃহবধূ গোয়াইনঘাট থেকে প্রায় ১৫ দিন পূর্বে বিমানবন্দর থানা এলাকায় তার পিত্রালয়ে আসেন বেড়ানোর জন্য। বৃহস্পতিবার ওই গৃহবধূকে আমির নামের এক যুবক ধর্ষণ করেছে বলে নিজেই বাদী হয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin