বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রংপুর বিভাগে ১০ জনের মৃত্যু, খালি নেই আইসিইউ

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৮৮০ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : রংপুর বিভাগে করোনার মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে গত ৩৭ দিনে রংপুর বিভাগে ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায়  ৮শ’ ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

গত ২৪ ঘণ্টায় মারা মারা যাওয়াদের মধ্যে রয়েছেন– রংপুরে চার জন, নীলফামারীতে একজন, ঠাকুরগাঁয়ে দুই জন এবং দিনাজপুরে দুই জন এবং গাইবান্ধায় একজন। বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দিনাজপুরে ৬৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর পরেই রয়েছে রংপুরে ৪০ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ১১ জন, লালমনিরহাট ১০ জন, কুড়িগ্রামে ১৩ জন, ঠাকুরগাঁয়ে এক এবং গাইবান্ধায় ১৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, রংপুরে কোভিড হাসপাতালে আটটি এবং দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের একটিও ফাঁকা নেই। আক্রান্তের হার কমে ১৮  দশমিক ৮৪  ভাগে দাঁড়িয়েছে।  বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ  পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ২৬  হাজার ৯শ’ ১৮ জনের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৭ হাজার ৬শ’ ৭৮ জন।  সুস্থ হয়েছেন ৩৭  হাজার ৪শ’ ২৩ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin