রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীর আলীগঞ্জে রাস্তা মেরামত নিয়ে মারপিট, আহত দুই মোহনপুরে পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ বিষয়ক আলোচনা সভা সকল ইউনিয়নে একক প্রার্থী দেয়া হবে, মোহনপুর উপজেলা বিএনপির আলোচনা সভা: এমপি মিলন রাজশাহীতে ইনসাব এর নগদ অর্থ প্রদান রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালকের সাথে রাবি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ বিএমডিএ এর ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত কাঁকনহাটে মানওয়ার আয়োজনে জনজাতির ভূমি সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান নাটক অনুষ্ঠিত পবায় প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা, নির্মাণ হবে আধুনিক অপারেশন থিয়েটার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীর আলীগঞ্জে রাস্তা মেরামত নিয়ে মারপিট, আহত দুই

  • প্রকাশ সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জেরে রাজশাহীতে মারপিটে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আলীগঞ্জ পূর্বপাড়ার সেরাজ উদ্দিন এর ছেলে সোহাগ আলী। সোহাগ আলীর ছেলে শুভ খান বলেন, মৌজা-শিলিন্দা, ২৯০ দাগে শনিবার তাদের বাড়ীতে চলাচলের রাস্তা রাবিস ফেলে মেরামত করছিলো শ্রমিকরা। এসময়ে পার্শবর্তীবাড়ীর লোকজন বাধা প্রদান ও অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময়ে তার পিতা সোহাগ আলী ও তার মা বেলা পৌঁনে ১টার দিকে বেড়িয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে বিবাদী মৃত আজাহার আলীর ছেলে এবং মেয়ে সোহরাব (৫০), মোস্তাকিন(৪৮), বেদেনা বেগম (৬০), সৌরভ এর স্ত্রী তুর্জি, ছেলে রায়হান ও মেয়ে আরিফা এবং মারুফা, মোস্তাকিন এর ছেলে শিমুল ও স্ত্রী খালেদাসহ আরো অনেকে এসে তার পিতাকে বেধরক মারপিট শুরু করলে তার স্বামীকে বাঁচাতে আসলে তাকেও মারপিট করে বলে জানান শুভ।

শুভ আরো বলেন, চলতি বছরের গত ২৪এপ্রিল বিকেল ৪টার দিকে বিবাদীগণের বাড়ির সামনে রাখা ইট অপসারণ করতে বললে তারা তাকে সে সময়ে ইট দিয়ে হাতে আঘাত করে। এতে তিনি হাত নিয়ে বেশ কয়েকদিন ভোগেন। সে সময়ে রাজপাড়া থানা একটি সাধারণ ডাযেরী করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং রাস্তায় কোন প্রকার প্রতিবন্ধকতা না করার জন্য বিবাধীদের বলে আসেন। এছাড়াও এ নিয়ে স্থানীয়ভাবে শালিশ হয়। কিন্তু বিবাদী তা কোন তোয়াক্কা করেন না।

মারপিটের বিষয় নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে মারপিটকারীদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবী জানান তিনি। এ বিষয়ে জানার জন্য অনেক চেষ্ঠা করে তাদের কোন ফোন বা মোবাইল নম্বর না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin