শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও তার ছেলেকে মেরে আহত করলো আওয়ামী সন্ত্রাসীরা রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় বোমা হামলা রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীর মরদেহ উদ্ধার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানকে বিএমডিএ এর ফুলেল শুভেচ্ছা

রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার পিতার নাম কোঁকড়া।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। শুক্রবার রাত আনুমানিক ২.৩০ টার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন নবাব আলী। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin