নিজস্ব প্রতিবেদক: ২১ নভেম্বর শনিবার রাজশাহী মহানগর যুবদলের অব্যাহতি ও অর্ন্তভূক্তির প্রেস বিজ্ঞপ্তির সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকরও করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা গেছে।
উল্লেখ্য শনিবার বিএনপিতে পদায়ন ও মৃত্যুবরণজনিত কারণে রাজশাহী মহানগর যুবদল থেকে অব্যাহতি দেয়া এবং নতুন করে কমিটিতে অর্ন্তভূক্ত করা সংক্রান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়।