বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

  • প্রকাশ সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের অন্তর্গত শাহ মখদুম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক আশরাফ সোমবার সকাল ১০ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্না—–রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি তিন মেয়ে ও এক ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ সোমবার বাদ আসর শহীদ জিয়াউর রহমান পার্কের দ্বিতীয় গেটে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদিন শিবলী ও সহ-সভাপতি ও আরডিএ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভরাপ্রাপ্ত সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম শেখ, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মরহুম আশরাফ নিজ কর্মস্থল থেকে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin