নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে পদায়ন ও মৃত্যুবরণজনিত কারণে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খাঁন, ফাইজুল হক ফাহি, জামিলুর রহমান জামিল, সালমগীর হোসেন, আল মামুন বাবু, সদস্য আসাদুজ্জামান রবি, মাসুদুল হক টিপু, রফিকুজ্জামান জীবন, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি, মির্জা মুন্না, সুমন সরদার, আশরাফুজ্জামান সজিব, ফয়সাল আহমেদ শান্ত, নূর নবী মুক্তা, টিংকু এবং মৃত্যুজনিত কারনে আলিফ আল মাহমুদ লুকেন ও আশরাফ আলীকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সেইসাথে আকবর আলী জ্যাকিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রয়োগের অধিকারপ্রাপ্ত), খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও বসির উদ্দিন সনি কে যুগ্ম আহ্বায়ক এবং তরিকুল ইসলাম কনক, সাদিউল ইসলাম সজিব, ডা. সেলিম রেজা, আজিমুল ইসলাম রিপন, মাহমুদুল হাসান শিশিল, রফিকুল ইসলাম পাখি, আরিফুল ইসলাম আরিফ, আব্দুল হালিম, মাহফুজুল ইসলাম মানিক ও তৌফিকুল ইসলাম মিম কে রাজশাহী মহানগর যুবদলের সদস্য পদে অর্ন্তভূক্ত করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। আর তাঁদের সম্মতিতে শনিবার (২১ নভেম্বর-২০২৬) এই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।