নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
এদিকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী স্মরণে “গঙ্গাঁর পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শিরোইল পুবালী মার্কেটে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাকাবচেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা ড: প্রকৌশলী জাকির হোসেন খান, সুজন, রাজশাহী মহানগর শাখা সাধারণ সম্পাদক ড. মোহা: কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিসারিজ বিভাগ প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ রাজশাহীর সভাপতি ও মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালন কমিটি আহবায়ক এডভোকেট এনামূল হক। এচাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।