বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিলো। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে।
এজন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র জনতা তা প্রতিরোধ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা.কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে রিজভী আরো বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের কখনো মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।
তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের গলা টিপে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পায়। মূল স্বাধীনতার সুখ জিয়াউর রহমান দেশের মানুষকে দিয়েছিলেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ হিসেবে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলো।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা.ওয়াসিম হোসেন, জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী স্মরণে “গঙ্গাঁর পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল যোগদান করেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শিরোইল পুবালী মার্কেটে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাকাব চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার ড: প্রকৌশলী জাকির হোসেন খান, সুজন, রাজশাহী মহানগর শাখা সাধারণ সম্পাদক ড. মোহা: কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিসারিজ বিভাগ প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ রাজশাহীর সভাপতি ও মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালন কমিটি আহ্বায়ক এডভোকেট এনামূল হক। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin