রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

‘ছিঁচকাঁদুনে’ হওয়ার ব্যাখ্যা দিলেন বারিশা হক

  • প্রকাশ সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫১১ বার দেখা হয়েছে
বারিশা হক

এস.আর ডেস্ক: দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ বারিশা হক। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। সামাজিক মাধ্যমে রয়েছে তার লক্ষ অনুসারী; তবে নেটিজেনদের অনেকের কাছে তিনি ‘ছিঁচকাঁদুনে’ হিসেবেও পরিচিত।

অনেক আগের কথা। এক টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক। কিন্তু টকশো-এর একপর্যায়ে তর্কযুদ্ধে জড়িয়ে যান দুই জনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা- দাবি করেছিলেন তনি।

আবার সামাজিক মাধ্যমে ভার্চুয়াল দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তারা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো এক প্রসঙ্গে তনির ওপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা। আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরাও তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশে মন্তব্য ছিল এমন- ‘কান্না করে মার্কেট পাওয়া যাবে না।’ আবার কারও স্পষ্ট মন্তব্য, সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক।

এ নিয়ে একবার সামাজিক মাধ্যমে এসে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রল করেছিলেন, তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ‘ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রল করেছে, কিছু মানুষ ছোট করেছে। অনেকে এতটাই কষ্ট দিয়েছে, যেটার আমি প্রাপ্য না। কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়- এটাকে বলে কারমা।’

কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, ‘আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য- আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না? কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না।’

এস.আর/এসডি/১৪-০৪/২৫

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin