রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জুটিবদ্ধ মোশাররফ-পার্নো

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: ৫ বছর পর আবারও বাংলাদেশের সিনেমায় যুক্ত হলেন পার্নো মিত্র। এর নাম ‘বিলডাকিনী’। এটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। জানা গেছে, এই সিনেমায় দাপুটে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গী হচ্ছেন পার্নো। এর আগে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া বাংলাদেশের ‘ডুব’ সিনেমায় অভিনয় করেও আলোচিত হয়েছেন তিনি। যেটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ। নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই হবে।’

ফের বাংলাদেশের সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে পার্নো বলেন, ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’ জানা গেছে, রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে হবে ‘বিলডাকিনী’র চিত্রায়ন। আগামী ডিসেম্বরেই ওপেন করা হবে ক্যামেরা। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তি পাবে।

উল্লেখ্য, কিছু দিন আগে এক সাক্ষাৎকারে পার্নো মিত্র জানিয়েছিলেন, নতুন কোনো সিনেমায় কাজ করতে চান না। করোনার কারণে যেসব সিনেমার কাজ আটকে ছিল, সেগুলোই শেষ করতে চান আগে। তবে ‘বিলডাকিনী’ সিনেমার প্রস্তাব পেয়ে তিনি ফেরাতে পারলেন না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin