মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নানা অনিয়ম করেও বহাল তবিয়তে পবা ভূমি অফিসের ইমন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা ভূমি অফিসে কর্মরত নিউটিশন কাম সার্টিফিকেট এসিস্টেন্ট ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও বহাল তবিয়তে তিনি চাকরী করছেন। এছাড়াও তিনি একই অফিসে দীর্ঘদিন কর্মরত আছেন। সরকারী বিধিমালা অনুযায়ী একজন সরকারী চাকুরীজীবী তিন বছরের বেশী একই কর্মস্থলে থাকতে পারবেন না মর্মে নিয়ম থকালেও এই ইমন বছরের পর বছর পবা উপজেলা ভূমি অফিসে কর্মরত আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ সুবাদে তিনি অবৈধ কাজ করে প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করছেন।
জমি নামজারী করতে আসা নওহাটা পুঠিয়া পাড়ার শাহজাহান অভিযোগ বলেন, তিনি দুইমাস পূর্বে জমির নামজারী করতে দেন। সেইসাথে প্রতিটি নামজারীর সরকারী ফি ছাড়াও অতিরিক্ত ৫০০০হাজার করে মোট ১০,০০০টাকা নেন ইমন। শুধু তার নিকট হতে নয়। যারাই নামজারী করতে আসেন তাদের নিকট হতেই তিনি এই ধরনের অর্থ জোরপূর্বক আদায় করেন বলে জানান তিনি। আর এই টাকা তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের নামে আদায় করেন বলে অভিযোগ করেন তিনিসহ আরো অনেকে।
তিনি আরো বলেন, নামজারী হয়ে গেলে ডিসিআর দিতে অনেক হয়রানী করেন তিনি। ইমন একটি আতঙ্কের নামে পরিণত হয়েছে। এমন কোন ব্যক্তি নাই ইমনের দ্বারা হয়রানী ছাড়া এই ভূমি অফিস হতে যেতে পেয়েছে। এই সকল ভূক্তোভোগিরা দ্রুত ইমনের এখান থেকে বদলী করার দাবী করেন। শুধু বাহিরের লোক নয় খোদ পবা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ইমনের কাণ্ডে অতিষ্ট বলে জানান তিনি।
ইমনের অনিয়ম ও দূর্নীতি ও অনৈতিক অর্থ লেনদেনের বিষয়ে জানতে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকারকে মোবাইলে কল করলে তিনি বলেন, এই প্রতিষ্ঠানে তিনি একেবারেই নতুন যোগদান করেছেন। অতিতে কি হয়েছে তিনি বলতে পারবেনা না। তবে তাঁর সময়ে এই ভূমি অফিসে কেউ দূর্নীতির সঙ্গে যুক্ত থাকলে ছাড় পাবেনা বলে জানান তিনি।
তবে এ বিষয়ে ইমনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন এবং ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার কথা বলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin