রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিমান দুর্ঘটনায় গায়িকার মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৫৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৬ বছর। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তার। ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, শুধু মেরিলিয়া মেনডোকাই নয়, ওই বিমান দুর্ঘটনায় তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। ইতোমধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য জনপ্রিয় হয়েছিলেন মেরিলিয়া মেনডোকা।

কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন রিলিয়া মেনডোকা। ২০১৬ সালেই জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৯ সালে বড় ধরনের পুরস্কারও পান তিনি।

করোনাভাইরাসের কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে অনলাইনে গান গাওয়া শুরু করেন মেরিলিয়া মেনডোকা। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীদের, তার মধ্যে তিনি অন্যতম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin