রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বসবাসরত জনসাধারণের করোনা (কোভিড-১৯) শনাক্তকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৩টি স্থানে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার ১৩ স্থানে ৯৫৮জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৯৮জন ব্যক্তি পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্তের হার ১০ দশমিক ২২ শতাংশ।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২, ১৩, ২৩ ও ২৬নং ওয়ার্ডের চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার এবং মহানগরীর গুরুত্বপূর্ণ ৮টি মোড়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯৫৮ জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার ছাড়া বাকি ৮টি কেন্দ্রগুলো হচ্ছে, আম চত্বর মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষীপুর মোড়, সিএন্ডবি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, ভদ্রা মোড়, তালাইমারী মোড়, শহীদ কামারুজ্জামান চত্বর (রেলগেট)। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয় ও বাসভবনের কর্মকর্তা ও কর্মচারীদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর নিদের্শক্রমে চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার ও ৮টি গুরুত্বপূর্ণ মোড়ে অস্থায়ী কেন্দ্রে করোনার ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখিত কেন্দ্রেগুলোতে বিনামূল্যে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা এবং তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যাবে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin