রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশের মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে আনন্দে মেতেছে সরকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা: মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৭০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলার এখন বন্যার পানির নিচে তলিয়ে আছে। মানুষ খেয়ে না খেয়ে দিনাদিপাত করছে। চিকিৎসার অভাবে মৃত্যু পথচারী হচ্ছে। এ অস্থায় এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দে মেতেছে। একদিকে মানুষ না খেয়ে মরছে, আরেক দিকে কোটি কোটি টাকা ব্যয় করে পদ্মা সেতু উদ্বোধনের নামে সারা দেশব্যাপি উৎসবের আয়োজন করেছেন।

এই উৎসব জনগণকে নিয়ে তামাসা আর কিছুই নয়। কারন এই পদ্মা সেতু তৈরী হয়েছে জনগণের টাকায়। কারো নিজস্ব তহবিলে এটা তৈরী হয়নি। সেই জনগণ একদিকে নিত্যপন্যের দ্রব্যের লাগামহীন মূল্যে বৃদ্ধির ফলে মারাত্বকভাবে অর্থ কষ্টে রয়েছে, অন্যদিকে বন্যায় মানুষ গবাদী পশুপাখি ও পরিবারের সদস্য নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সেদিকে এই বিনা ভোটের সরকারের কোন নজর নেই বলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, এই সরকার দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এক নায়কতন্ত্র কায়েম করে দেশ চালাচ্ছে। আইন শৃংকলা বাহিনী ও প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয় কাজে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে হলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আরো কঠিন ও সব কিছু ভূলে একতাবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। এক দফা এক দাবী নিয়ে আন্দোলন শুরু করে এই সরকারকে চিরতরে এই দেশকে বিতারিত করতে হবে বক্তব্যে উল্লেখ করেন মিনু।

শুক্রবার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে স্বেচ্ছাসবেক দল ২৫নং ওয়ার্ড বোয়ালিয়া থানা (পূর্ব), রাজশাহী আয়োজনে নগরীর মোন্নাফের মোড়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম রেজা। ২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান টেনির সঞ্চালনায় সভায় বিশেশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নারী ও শিশু অধিকার ফোরাম রাজশাহী মহানগরের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকীও হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।

এছাড়াও ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিপন, ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল,বোয়ালিয়া থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, যুব নেতা আফরোজ ও লুকেনসহ অত্র ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin