রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী

  • প্রকাশ সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের কাজের পরিবেশ এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তটিনী মনে করেন, কাজের জায়গায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই সাফল্যের অন্যতম চাবিকাঠি। তার ভাষ্যমতে, ‘আপনি যদি সবার কথা শুনেন, লক্ষ্মীভাবে কাজ করেন, তাহলে দর্শকও আপনাকে পছন্দ করবে, সেটে-ও সবাই পছন্দ করবে। আমি কাজে আসি, এটা আমার সব থেকে পছন্দের জায়গা।’

শুটিং সেটের পরিবেশ আনন্দময় রাখতে নিজের প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই সবার সাথে মিলেমিশে কাজ করতে। আমি যেন সেটে আসলে সবার মুখে হাসি দেখতে পাই।’

‘আমাকে দেখে যেন সবাই খুশি হয় যে আপু সেটে আছে। তো আমি ট্রাই করি সবার সাথে মিলেমিশে কাজ করতে অ্যান্ড ভালোভাবে কাজ করতে। আর অডিয়েন্স তো আছেই, পছন্দ করে।’

শোবিজে তটিনীকে অনেকেই ‘লক্ষ্মী মেয়ে’ হিসেবে অভিহিত করেন। এ প্রসঙ্গে তটিনী তার নিজস্ব ব্যাখ্যা দিয়ে বলেন, ‘লক্ষ্মী বলতে আমি কথা শোনার ট্রাই করি যতটুকু সম্ভব হয়। যেটা আমার মনে হয় যে সঠিক ঐটা করি আর যেটা ভুল সেটা সুন্দর করে বুঝিয়ে বলি।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin