রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সিনেমার জন্য অপেক্ষায় স্নিগ্ধা শ্রাবণ

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : স্নিগ্ধা শ্রাবণ মঞ্চ ও নাটকের এ প্রজন্মের একজন অভিনেত্রী। একজন গুণী অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই নাট্যাঙ্গনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তিনি। এ কারণে অভিনয়ের শেকড় হিসেবে মঞ্চে অভিনয়ের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত করেন। ২০১২ সাল থেকে তিনি ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’র হয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

দৃষ্টিপাত নাট্য সংসদ প্রযোজিত ‘নাগর আলীর কিচ্ছা’ ও ‘কয়লা রঙ্গের চাদর’ নাটক দুটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন স্নিগ্ধা। ‘নাগর আলী কিচ্ছা’র চারটি নারী চরিত্রেই ধাপে ধাপে তিনি অভিনয় করেছেন এবং ‘কয়লা রঙ্গের চাদর’ নাটকে তিনি অভিনয় করেন সাথী চরিত্রে। দুটি নাটকই রচনা ও নির্দেশনা দেন ম আ সালাম।

এর বাইরে স্নিগ্ধা পথনাটক ‘জোড়াতালি’তেও অভিনয় করেন। এটিও রচনা করেছেন ম আ সালাম এবং নিদের্শনা দেন কাজী আনিস। এই নাটকে একজন ‘বীরাঙ্গনা’র চরিত্রে স্নিগ্ধার অভিনয় সবসময়ই প্রশংসিত হয়ে আসছে। মঞ্চ নাটকে অভিনয়ের সুবাদেই স্নিগ্ধা শ্রাবণ কাজ করার সুযোগ পান জুয়েল মাহমুদের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’ এবং ‘বধু কেন মন বুঝেনা’তে। দীর্ঘদিনের পথ চলা হলেও সিনেমায় অভিনয়ের স্বপ্নটা যেন তার বাকীই রয়ে গেছে।

এ প্রসঙ্গে স্নিগ্ধা শ্রাবণ বলেন, মঞ্চ নাটক, টিভি নাটকে অভিনয় করেছি। চেষ্টা করেছি আমাকে যেসব চরিত্রে অভিনয় করার জন্য পরিচালকেরা নির্বাচিত করেছিলেন তাতে নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। কিন্তু আমার অনেকদিনের স্বপ্ন একটি ভালো গল্পের সিনেমায় খুব চমৎকার একটি চরিত্রে অভিনয় করার। আমি জানি না আমার এ স্বপ্ন পূরণ হবে কী না। মাঝে মাঝে মনে হয় হয়তো স্বপ্ন পূরণ হবে, আবার মাঝে মাঝে কিছুটা হতাশও হয়ে যাই। তবে আমার বিশ্বাস আমার এ স্বপ্ন পূরণ হবে।

স্নিগ্ধা শ্রাবণ এরই মধ্যে বিটিভির একটি নাটকের কাজ শেষ করেছেন। দীপ্ত টিভিরও একটি নাটকে কাজ করছেন তিনি। এস এ হক অলিক পরিচালিত ‘হরেক রকম প্রেম’ ও রাকেশ বসু পরিচালিত ‘এ বাড়ি ও বাড়ি’ নাটক দুটিও স্নিগ্ধা শ্রাবণ অভিনীত দর্শকপ্রিয় নাটক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin