রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ জনগণের জোরালো দাবীতে রাজশাহীতে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসাথে দ্রুত একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানানো হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি বলেন,“বিরোধী দলের নেতাদের গুমের খবর জানেন তো?” তিনি প্রশ্ন রাখেন, যারা অতীতে স্বৈরাচার ও দমন-পীড়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে, আজ তাদের কেন পুনর্বাসনের চেষ্টা চলছে? এ চক্রান্ত গণতন্ত্রের জন্য অত্যন্ত ভয়াবহ হুমকি।

“গুম-খুনের সাথে জড়িত মেজর জিয়াউল আহসানের শাস্তি চাই উল্লেখ করে তিনি বলেন, একাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় যার নাম বারবার উঠে এসেছে, তার বিচার না করে তাকে আড়াল করার প্রয়াস জাতির সঙ্গে প্রতারণা। তিনি আরো বলেন, ৬৭ জন সেনা হত্যায় খবর কি জানতে চেয়ে টুকটুকি আরো বলেন, সেনা হত্যার ঘটনায় আজও কোনো স্বচ্ছ তদন্ত বা বিচার হয়নি। এটি নিছক অবহেলা নয়, বরং একটি পরিকল্পিত ধামাচাপা।

“গণঅভ্যুথানের পরে সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ ও বর্তমান অবস্থা জাতি জানতে চাই উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের সময় যেসব ব্যক্তিকে আটক করা হয়েছিল, তাদের পরিচয় এবং বর্তমান অবস্থা নিয়ে নীরবতা রহস্যজনক। জাতিকে এই তথ্য জানাতে হবে।

তিনি বলেন, অনেক গোপন সত্য ও রাজনৈতিক ষড়যন্ত্রের খবর আড়াল করা হচ্ছে। সরকার যেন একটি অদৃশ্য শক্তির হয়ে কাজ করছে। তাঁরা আর কোনো নাটক চান না। জনগণের সরকার চান, গুটিকয়েক সুবিধাভোগীর নয়। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিন, নইলে রাজপথেই জবাব পাবেন বলে হুঁশিয়ারী দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিবুন নাহার জাপান, ও কাঁটাখালী পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার বেদেনা বেগমসহ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, শিক্ষার্থী ও সমাজ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই আন্দোলন কেবল শুরু, সামনে আরও বড় কর্মসূচি আসছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin