রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হাত জোড়করে ক্ষমা চাইলেন শাওন

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৫৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ঈদের বিশেষ নাটক ‘ঘটনা সত্য’-তে বিশেষ শিশুদের বাবা-মায়ের ‘পাপ কর্মের ফল’ বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঈদের এই নাটকটি প্রকাশের পরেই শুরু হয়েছে সমালোচনা। রুবেল হাসান নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। নাটকটির বার্তা নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দেশের সাধারণ দর্শক। নাটকটি নিয়ে বিক্ষুব্ধ মতামত প্রকাশ করেন আব্দুন নুর তুষার। তিনি বলেন, অশিক্ষা আর বর্বরতা; উজবুকি আর আহাম্মকির চূড়ান্ত নিদর্শন হলো সিএমভির ব্যানারে এক নাটক যেখানে সন্তানের অটিজম স্পেকট্রাম ও অন্যান্য behavioural disorder ও জেনেটিক কন্ডিশনকে মা বাবার পাপের/ভুলের শাস্তি হিসেবে ইঙ্গিত করে দেখানো হয়েছে।

এ নাটকের প্রচার বন্ধ করা উচিত এবং নাটকের কাহিনিকার ও পরিচালক প্রযোজক এর উচিত প্রকাশ্েয ক্ষমা চাওয়া। তথ্য মন্ত্রণালয়ের অবিলম্বে একটি টাস্কফোর্স গঠন করা দরকার যেখানে এ ধরনের বলদদের তৈরি করা কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও বিচার করা হবে। শত শত বাবা-মায়ের মনে এরা কুৎসিত আঘাত করেছে। তিনি বলেন, ‘গর্দভগুলোকে আমার প্রশ্ন, তাদের নিজেদের বাবা-মায়ের কোন পাপে তাদের মতো এ রকম অকাল কুষ্মান্ড জন্ম নিয়েছিল? দেশে একটি সম্প্রচার পর্যবেক্ষণ কমিশন করা দরকার।’ ঠিক সোশ্যাল মিডিয়ায় যখন এই নাটক নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে তখনই ক্ষমা অভিনয়শিল্পী হিসেবে ক্ষমা চাইলেন মেহের আফরোজ শাওন।

শাওন বলেন, আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশ মিডিয়া জগতের একজন অভিনয় শিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসাবে সম্প্রতি প্রচারিত সিএমভি প্রযোজিত এবং নগদ নিবেদিত, রুবেল হাসান পরিচালিত ঘটনা সত্য নামক অসংবেদনশীল নাটকটির জন্য আমার পরিচিত- অপরিচিত সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। শাওন বলেন, ‘শিল্পী হওয়া তো দূরের কথা, ভিউ আর ফলোয়ারের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা বোধহয় মানুষ-ও হতে পারলাম না! নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল থেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin