মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

ত্বকের যত্নে হলুদের অবিশ্বাস্য উপকারিতা ও ব্যবহার পদ্ধতি

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮৫ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : আয়ুর্বেদ কিংবা কবিরাজি, সেই প্রাচীনকাল থেকে হলুদের ব্যবহার হয়ে আসছে। ব্যথা-বেদনা থেকে সংক্রমণ কিংবা রূপ চর্চা, সকল কিছুতেই বেশ উপকারী হলুদ। এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের জন্য প্রসাধনী হিসেবে ভালো। এতে কারকিউমিন নামক বায়ো অ্যাকটিভ উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছ অ্যান্টি অক্সিডেন্ট। এবার তাহলে ত্বক চর্চায় হলুদের ব্যবহার তুলে ধরা হলো-

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি : হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান ত্বক উজ্জ্বল রাখতে বিশেষ ভূমিকা রাখে। ত্বকের স্বাভাবিক আভাকে তুলে ধরাই হলো হলুদের প্রধান কাজ। এজন্য একটি হলুদ, মধু আর দই মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

অ্যাকনের দাগ পরিষ্কার : অ্যাকনে ত্বকের সাধারণ সমস্যা হলেও এর জন্যই কালো দাগ থেকে যায়। অ্যাকনে কমলেও এর জন্য দাগ বয়ে বেড়াতে হয়। হলুদে থাকা অ্যান্টিসেপটিক উপাদান অ্যাকনের জীবাণুকে বৃদ্ধি করতে দেয় না। এক চা চামচ হলুদগুঁড়োর সঙ্গে একটু দই আর এক চা চামচ মুলতানি মাটি ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। তারপর এতে কয়েক ফোটা গোলাপ জল দিন। ত্বকে লাগানোর পর ২০ মিনিটের মতো রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল দূর : হলুদ অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে ভরপুর হওয়ায় ডার্ক সার্কেল দূর করতে বিশেষ অবদান রাখে। এজন্য প্রথমেই দুই টেবিল চামচ হলুদগুঁড়ো, এক টেবিল চামচ দই ও দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। ডার্ক সার্কেলে প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিটের মতো রাখুন। এরপর ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। সূত্র : নিউজ এইটটিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin