রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীর আলীগঞ্জে রাস্তা মেরামত নিয়ে মারপিট, আহত দুই মোহনপুরে পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ বিষয়ক আলোচনা সভা সকল ইউনিয়নে একক প্রার্থী দেয়া হবে, মোহনপুর উপজেলা বিএনপির আলোচনা সভা: এমপি মিলন রাজশাহীতে ইনসাব এর নগদ অর্থ প্রদান রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালকের সাথে রাবি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ বিএমডিএ এর ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত কাঁকনহাটে মানওয়ার আয়োজনে জনজাতির ভূমি সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক উঠান নাটক অনুষ্ঠিত পবায় প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা, নির্মাণ হবে আধুনিক অপারেশন থিয়েটার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭১১ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : বাংলাদেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত। মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত ‘আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ’শীর্ষক এক ভার্চুয়াল সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান। আগামী দিনে বাংলাদেশের আইসিটি সেক্টরে ভারতের সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ সহযোগিতা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, এ বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামক একটি প্রকল্প স্থাপনে ভারত অনুদান দেবে মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পলক আরও বলেন, ‘এ সমঝোতার আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আইসিটি শিল্পের বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২৫ কোটি টাকা ভারতীয় অনুদান দেয়া হবে। এই প্রকল্পে মোট ৬১.০২৫৯ কোটি টাকা ব্যয় করা হবে। যার বাকি অংশ (৩৬.০২৫৯ কোটি টাকা) সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

সভার সঞ্চালনায় ছিলেন- ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর গুরমিত সিং। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বন্দীপ নারুলা ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin