বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

  • প্রকাশ সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫৬ বার দেখা হয়েছে
ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

ডি.এস.আর ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্রের বরাতে বুধবার (৯ এপ্রিল) বিবিসি বাংলা এ তথ্য জানায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছেন। ঈদের দিন একটু ‘ট্রায়াল’ দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এই গাড়িটি নিয়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে মুহূর্তে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বিছানার মাঝখানে বসে আছেন, আর তোষক, চাদর, বালিশসহ পুরো খাটটাই চলছে। ঠিক যেন একটা ‘চলমান খাট’।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি একটি সংবাদমাধ্যম ভাইরাল ভিডিও ডাউনলোড করে তথ্য ‘বিকৃত’ করে সংবাদ প্রকাশ করে। এ নিয়ে কপিরাইটের মারপ্যাঁচে পড়ে নবাব শেখের ফেসবুক পেজ। এক পর্যায়ে নবাবের পেজটি বন্ধ করে দেয় ফেসবুক।

অভিযোগ জানাতে থানায় এলে পুলিশ বলে, গাড়িটি বেআইনি। মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনো গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি নবাব শেখের নেই। এরপর ভীত হয়ে নবাব গাড়িটি পরিবারের গুদামে রেখে দেন। তবুও মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ সেখানে গিয়ে গাড়িটি থানায় নিয়ে আসে।

প্রায় দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করে একে একে ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাংক আর স্থানীয় একটা গাড়ি সারানোর কারখানা থেকে একটি গাড়ির খাঁচাও কেনেন নবাব। চলমান-খাট বানাতে স্ত্রীর কিছু গয়না বিক্রি করতে হয়েছে তাকে।

মারুতি ‘ওমনি’ গাড়ির চেসিসের ওপর বসানো কাঠের কাঠামোতে ৮০০ সিসি ইঞ্জিন লাগানো হয়েছে। বাড়ির পাশেই কাঠমিস্ত্রি, গাড়ির মেকানিকদের সহায়তায় গাড়িটি তৈরি করেন নবাব।

নবাব জানান, তার মন খারাপ। একদিকে ফেসবুক আইডি বন্ধ থাকায় ভাইরাল ভিডিও থেকে আয় হচ্ছে না। অপরদিকে শখের গাড়িটি হাতছাড়া।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin