বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি রাজশাহীতে সাতদিনব্যাপি কারাতে প্রশিক্ষণ সমাপ্ত শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা শামীম এর সংবাদ সম্মেলন রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবে অসাম্প্রদায়িক চেতনার বার্তা বর্ণিল আয়োজনে পবায় বৈশাখী শোভাযাত্রা দীর্ঘদিনের মানষিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপিত রাজশাহীর চারঘাটে দ্রুত রাস্তা মেরামত ও পানির ব্যবস্থার দাবিতে মানববন্ধন

রাত ৮টার মধ্যে দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে
------ সংগৃহীত।

এস. আর. ডেস্ক: দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin