রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান নির্বাহী পরিচালকের নিরলস প্রচেষ্টা সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থা রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতে পারে: ভূমিমন্ত্রী মিনু বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও তার ছেলেকে মেরে আহত করলো আওয়ামী সন্ত্রাসীরা রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় বোমা হামলা রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীর মরদেহ উদ্ধার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট

রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতে পারে: ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী তথা এই বিভাগের মানুষ হাসতে জানে ও প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতে জানে। দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতেও পারে। শনিবার দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন। যাতে এই যুবসমাজ মাদক থেকে দূরে রাখে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ কারো গোলামী নয়, সহমর্মিতায় থাকতে চায়। পরস্পর পরস্পরের প্রতি বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমেই এগিয়ে যেতে চায়।
রাজশাহী শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় রয়েছেন। তারা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরভের সাথে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ খুবই শান্তি ও অতিথি প্রিয়। এই রাজশাহীতেই দেখার মত অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশা করি যারা খেলাধুলা করতে এসেছেন তাদের খুব ভালো লাগবে। সবশেষে তিনি সবাইকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অন্যদিকে বিশেষ অতিথি পবা-মোহনপুরের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে খেলোয়াড়রা ভরসা পাবে এবং সমাজের তরুণ ও কিশোররা মাদকসহ নানাবিধ অপকর্ম থেকে দূরে থাকবে।
তিনি আরো বলেন, খেলাধুলায় মনোযোগ ও উপযুক্ত পরিবেশ দিতে না পারার কারণে সমাজ অহরহ পিছিয়ে পড়ছে। এর ফলে তরুণ ও কিশোর সমাজ বহুবিধ অপকর্মে জড়িয়ে পড়ছে, যার মধ্যে অন্যতম ঘাতক হচ্ছে মাদক। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের পরিবারে একজন মাদকাসক্ত সন্তান থাকলে সেই সংসারের কী দুরবস্থা হয়, তা প্রত্যেকেই উপলব্ধি করতে পারেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে এ ধরনের ক্রীড়া কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। পাশাপাশি খেলাকে পেশায় রূপ দেওয়া গেলে খেলোয়াড়রা খেলার প্রতি আরও আকৃষ্ট হবে এবং আগামী দিনের জন্য তাদের সময় ব্যয় করবে।
বর্তমান সরকার প্রধানের উদ্যোগের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, এই প্রথম কোনো সরকার প্রধান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরপরই প্রায় ভুলে যাওয়া জাতীয় খেলোয়াড়দের সম্মানিত করেছেন। এটিকে একটি অনন্য পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, একটি জাতি তখনই আরও বেশিভাবে আত্মপ্রকাশ করতে পারে, যখন সে জাতি গুণীজনদের সম্মান করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি উদাত্ব আহ্বান জানিয়ে শফিকুল হক মিলন বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের এই তরুণ ও কিশোরেরা। এ জন্য জ্বলজ্বলে পতাকা হাতে তাদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ ও রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin