বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১১৩৭ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : চলমান মহামারি করোনাভাইরাসের খুলনার গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আইসিইউতে রয়েছেন ১৯ জন।

খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

গাজী মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin