রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অতিথিদের জন্য পরীর মিনিবার

  • প্রকাশ সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : মদই কাল হলো গ্লামার গার্ল পরীমণির। হালের আলোচিত-সমালোচিত এই নায়িকা ২০১৫ সালে রুপালী পর্দায় নাম লেখানোর পর থেকেই, উল্টা-পাল্টা জীবন-যাপন শুরু করেন। নিজের পাশাপাশি প্রিয়জনদের তৃষ্ণা মেটাতেই বাসায় গড়ে তোলেন বার। দিনে দিনে সেখানে বাড়তে থাকে মনোরঞ্জন প্রেমীদের আনাগোনা। র‌্যাব জানায়, পরীমণির মদের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। আর যেসব মাদক জব্দ করা হয়েছে তাও অনুমোদনহীন।

বাবা-মা হারানো, এতিম পরীমণির জীবনে হয়তো ভালো কোন বন্ধুর দেখা মেলেনি। তাইতো রুপালী পর্দায় আসার পর থেকেই অভ্যস্ত হয়ে পড়েছিলেন উচ্ছৃঙ্খল জীবন-যাপনে। ভদ্রলোক বেশে যারা তার আশপাশে ছিলেন তারা মেয়েটির কাছ থেকে সুযোগ-সুবিধা নিলেও দায়িত্বশীল হতে পারেননি। মদ খেয়ে কেবল ফুর্তিতেই মেতে ছিলেন। রঙিন জীবনে স্রোতের সঙ্গে মিশে গিয়ে পরীমণিও মদের বোতল দিয়ে ঘর সাজিয়েছিলেন।

আভিজাত্যের ছোঁয়া পেয়ে পরীমণি হয়তো তার অতীত সংগ্রামী জীবনের কথা ভুলে গিয়েছিলেন। বেপরোয়া জীবনে বোট-ক্লাবসহ ঢাকার কয়েকটি ক্লাবে মাদকাসক্ত অবস্থায় ভাঙচুরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সময়ও পাশের রুমেই ছিলো মদের বারটি। পরীমণির শুভাকাঙ্ক্ষীদের কেউই তখন এ ব্যাপারে তাকে সতর্কও করেনি।

চার আগস্ট পরীমণির বনানীর বাসায় মদের ডেরায় হানা দেয় র‌্যাব। জব্দ করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভয়ঙ্কর মাদক আইস। পরীমণির জলসাঘরে বসত ডিজে পার্টি। সেখানে নেশা জাতীয় দ্রব্য, যোগান দেয়ার অভিযোগ আছে নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে।

র‌্যাব জানায়, যে পরিমাণ মদ পরীমণির বাসা থেকে জব্দ করা হয়েছে তার কোনও অনুমোদন নেই। পরীর জলসাঘরে সুরা পান করতে কারা হাজিরা দিতো, তাদের বিষয়ে খোঁজ চলছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin