বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

আমার লড়াই আমাকেই লড়তে হবে : নুসরাত

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান নারীদের অধিকার বুঝে নেয়ার লড়াইয়ে সামনের সারিতে রয়েছেন। তার মতে, শুধুমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভালো থাকা যাবে না। সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে একথা বলেছেন নুসরাত। নুসরাত বলেন, আমার লড়াই আমাকেই লড়তে হবে। কেউ কারও হয়ে গলা তুলবে না।

এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে। নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে।

আর যেসব যেই মহিলারা বিপদে রয়েছেন বা যাদের সাহায্যের প্রয়োজন, তারা যেন প্রশাসনের দ্বারস্থ হন, সেই পথও দেখালেন নুসরাত। নায়িকার ভাষ্য, ‘আমরা সকলেই তাদের পাশে রয়েছি। শুধু একটু মুখ ফুটে বলতে হবে।’ লাইভ চলাকালীন একাধিক নেটাগরিক নুসরাতের প্রতি তাদের ভালোবাসা জানিয়েছেন। কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin