বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

এবার মাইক্রোসফটের ভুল ধরে ২৫ লাখ টাকা পেলেন এই তরুণী

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬৮৫ বার দেখা হয়েছে
এবার মাইক্রোসফটের ভুল ধরে ২২ লাখ রূপি জিতলেন এই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বহুল পরিচিত প্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি করা একটি ক্লাউড সিস্টেমের ভুল ধরে ২২ লক্ষ রূপি পেলেন অদিতি সিং নামের এক তরুণী। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকা। ২০ বছর বয়সী এই তরুণী একজন এথিক্যাল হ্যাকার। কয়েক মাস আগেই সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কিছু ত্রুটি শনাক্ত করে উপহার পেয়েছিলেন ৭ হাজার ৫০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ টাকারও বেশি।

অদিতি মাস দুয়েক আগে মাইক্রোসফটের তৈরি নতুন অ্যাজিউর ক্লাউড সিস্টেমের ত্রুটি ধরেন। এরপর বিষয়টি সংস্থাটিকে জানান। এতে মাইক্রোসফটের পক্ষ থেকে অদিতির শনাক্ত করা ত্রুটিগুলো ফের চেক করা হয়। তবে তাৎক্ষণিক সংস্থাটি তাদের ত্রুটি ঠিক করে নেয়নি। কেননা, ওই সিস্টেমের অসুরক্ষিত ভার্সনটি কেউ ডাউনলোড করছে কিনা তা দেখছিল মাইক্রোসফট। এরপর সংস্থাটি তাদের ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার দেয় অদিতিকে।

অদিতির ভাষ্যমতে, মাইক্রোসফট ও ফেসবুক দুটি সংস্থারই রিমোট কোড এক্সিকিউশন (RCE) ত্রুটি ছিল। এমন ত্রুটি থাকলে হ্যাকাররা খুব সহজেই সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ করতে পারে। এছাড়া সংস্থার সকল তথ্য নিয়ন্ত্রণে নিতে পারে।

অদিতি সিং ভারতের দিল্লিতে বেড়ে উঠেছে। সে এসব বড় বড় সংস্থার ভুল ধরে মোটা অংকের টাকা পেয়ে খুবই খুশি। গত দু’বছর ধরে এথিক্যাল হ্যাকিংয়ের জগতে এসেছেন তিনি। প্রথমে প্রতিবেশির ওয়াই-ফাই পাসওয়ার্ড হ্যাক করে এ কাজের হাতেখড়ি। তখন তিনি ডাক্তারি পড়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন।

ডাক্তারিতে সুযোগ না পেয়ে তার নতুন ভালোলাগা জন্ম নেয় হ্যাকিংয়ের উপর। এরপর বিশ্ব পরিচিত ফেসবুক, টিকটক, মাইক্রোসফট, মোজিলা, পেটিএম, এইচপি-র মতো প্রায় ৪০টি সংস্থার ত্রুটি ধরে। আর এভাবেই হ্যাকিংয়ে ঝুঁকে পড়েন তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin