রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিজের যৌনজীবন নিয়ে মুখ খুললেন দীপিকা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৯৭ বার দেখা হয়েছে
নিজের যৌনজীবন নিয়ে মুখ খুললেন দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পর্দা ও বাস্তব জীবনের কেমিস্ট্রি দর্শকমহলে বেশ জনপ্রিয়। তবে বিয়ের আগেও প্রেম-লিভ ইন সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন দীপিকা। সম্প্রতি নায়িকার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজের যৌনজীবন নিয়ে কথা বলেছেন।

প্রায় এক দশক আগে ম্যাগাজিনের সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, আমার কাছে যৌনতা মানে শারীরিক সুখ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। আমি কোনও সম্পর্কে থাকাকালীন কাউকে ঠকাইনি।

তিনি আরও বলেন, আমি আমার সঙ্গীকে যদি ঠকাই তাহলে সম্পর্কে থাকব কেন? তার থেকে তো সিঙ্গেল লাইফ উপভোগ করাটা ভালো। যদিও এই কারণে অতীতে অনেকবার কষ্ট পেতে হয়েছে।

প্রসঙ্গত, ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ে একে অপরকে মন দিয়েছিলেন এই তারকা দম্পত্তি। সেসময় রণবীরের চেয়েও বেশি উপার্জন করতেন দীপিকা। তা সত্বেও রণবীরকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন নায়িকা। বিয়ের ২ বছর পার হলেও রিল হোক বা রিয়েল সবেতেই উষ্ণ এই জুটির রসায়ন।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে তা পজিটিভ এসেছে। শুধু তিনি নয়, একসঙ্গে তার পুরো পরিবার করোনায় সংক্রমিত হয়েছেন। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি দীপিকার বাবা। তবে তার মা ও বোন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, বর্তমানে দীপিকাও বেঙ্গালুরুতে তার পরিবারের সঙ্গে আছেন।

সূত্র: এশিয়া নেট নিউজ

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin