বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ রাবি সমকাল নাট্যচক্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, রাবিতে ইনার হুইল ক্লাবের র‌্যালি রাজশাহীতে সিসিবিভিও’র মতবিনিময় সভা নওগাঁয় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত চান মোতাওয়াল্লি পরিবারের সদস্য রাজশাহীতে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী মহানগর যুবদলের অব্যাহতি ও অর্ন্তভূক্তি বাতিল ঘোষনা রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন ১৯দফার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন যুবদলে পদ দেওয়ার অভিযোগে আহ্বায়ক ও সদস্য সচিব এর বাড়ি ঘেরাও

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বুধবার বিকেল সোয়া ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম মামুন শাহীন ও যুব বিভাগ সেক্রেটারী সালাউদ্দি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহেদী হাসান।

এছাড়াও তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সেক্রেটারী সারোয়ার জাহান প্রিন্সসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin