সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন মুহুর্তেই

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭১৩ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : বর্তমান দুনিয়ায় হাতে হাতে স্মার্ট ফোন। বড়দের পাশাপাশি এই মোবাইল ফোন দিনের অনেকটা সময় বাচ্চাদের হাতেও ঘুরে বেড়ায়। গেম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের পছন্দের তালিকায় উঠে এসেছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তেই ওপেন হয়ে যাচ্ছে নানান অ্যাডাল্ট সাইট । যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।

এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন আপনার স্মার্ট ফোনটিতে। এই সেটিংসটি করা থাকলে মোবাইলে কখনোই আজেবাজে সাইট চালু হবে না। অটোমেটিক ব্লক হয়ে যাবে অ্যাডাল্ট সাইটগুলো । সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেনা কেউ। আপনার ঘরে থাকা মোবাইলগুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন, অন্যকে জানিয়ে দিন। আগামী প্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।

যেভাবে সেটিংসটি করবেন :

আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দেবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।

শুরুতে আপনাকে ফোনের সেটিংসের Wireless Connections অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না।

নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।

সূত্র: Police Cyber Support for Women.

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin